Monday, June 30, 2014

এই দুঃসময়ে কথা খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কথা ছাড়া আমাদের অস্তিত্ব-এর প্রমান রাখা সম্ভব হয় না। আমাদের কথাগুলোই আমাদের নিজের কাছে জানান দিয়ে যায় যে আমি জীবিত আছি শত বাধা পেরিয়েও। মতাদর্শের সঙ্কট, অস্তিত্বের সঙ্কট, সামাজিক সঙ্কট, ছোট বড়  আর্থসামাজিক বিপর্যয়, ও পেশাগত সঙ্কটের এমন জটিল গলাগলি দেখিনি আগে। একটি সমস্যার অবশ্যম্ভাবী সঙ্গী যেন আরেকটি। পালাবার পথ খুঁজে পাওয়া কঠিন। আন্তরিকভাবে পালাতেও ছাইনা এই লড়াই ছেড়ে কিন্তু লড়াইটাও ক্রমে কঠিন হয়ে উঠছে। বিশ্বাসে অটল থাকার চেষ্টা করি যে লড়াইটা কঠিন হলেও জয় আমাদেরই হবে। 

No comments: